বুধবার, ২৫ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপর গ্রুপের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম আহম্মেদসহ আটজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়। এ হামলায় জড়িত থাকার অভিযোগে রাতে তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: শামিম আহম্মেদ আকাশ, ছাত্রলীগ নেতা সৌরভ, রাসেল, সালমান, আকাশ. সাগর ও শুভ। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার জড়িত থাকার অভিযোগে আব্দুল হাই, পলাশ ও আলভী নামে তিনজনকে রাতে আটক করেছে পুলিশ। তাদেরকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা রোববার সকালে জানায়, মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার মো: আব্দুল হাই, আলভি, ফকরুল, শামীম, পলাশ, মিন্টু, সাদ্দাম ও টনিসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশের ওপর হামলা চালায়। এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর তাড়াশ পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ছাত্রলীগ নেতা শামীমের বড় ভাই সোহেল রানা রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। জানতে চাইলে তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, তিনজনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।