বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
তালাবদ্ধ ফ্ল্যাটে একাকী ছিল ১০ বছরের শিশু সালমান। হঠাৎ তার ক্ষুধা পেলে রান্না ঘরে যায় সে। চালসহ পাতিল চুলায় দিয়ে ঘুমিয়ে পড়ে। দীর্ঘক্ষণ পর পাতিলটি পুড়ে ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে শিশুটিকে তালা ভেঙে বের করে আনা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার পাঁচ তলা ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বাহিনীর দুইটি দল ও পুলিশ সদস্যরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে শিশুটি। এ ঘটনায় পুরো ভবনে আগুন ছড়িয়ে যেতে পারতো বলে বাংলানিউজকে জানিয়েছেন দমকলবাহিনীর সদস্যরা। আশপাশের বাসিন্দারা জানান, বাণিজ্যিক এলাকার মোতালিব প্লাজার ৩য় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন সাগর মিয়া, তার মা ও ছোট ভাই সালমান। সকালে ব্যবসার কাজে বেরিয়ে পড়েন সাগর। কিছুক্ষণ পর শিশু সালমানকে ফ্ল্যাটে তালাবদ্ধ রেখে বাইরে যান তার মাও। একাকী ফ্ল্যাটে মোবাইলে গেমস খেলছিল শিশু সালমান। হঠাৎ তার অনেক ক্ষুধা পেলে সে রান্না ঘরে গিয়ে পাতিলে চাল বসিয়ে গ্যাসের চুলায় আগুন দেয়। এরপর ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে পাতিলটি আগুনে পুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর দু’টি গাড়ি ছুটে আসে। ঘটনাস্থলে আসে পুলিশও। এরই মধ্যে দরজার তালা ভেঙে শিশুটিকে বের করেন আনেন স্থানীয়রা। ভবনের কেয়ার টেকার সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, পাঁচ তলা ভবনের নীচ তলায় মার্কেট। রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট। ধোঁয়া দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলনিউজকে বলেন, থানা থেকে খবর পেয়ে আমরা ছুটে আসি। যদিও পাশের লোকজন তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণ করেন। অল্পের জন্য শিশুটি প্রাণে রক্ষা পেয়েছে। তবে আর কিছুক্ষণ এভাবে তালাবদ্ধ থাকলে পুরো ভবন আগুনে পুড়ে যেতে পারতো। শিশুদের বাসায় রেখে যাওয়ার ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। শিশু সালমানের বড় ভাই সাগর মিয়া বাংলানিউজকে বলেন, ঘুম থেকে ওঠার পর এ ঘটনা দেখে সালমান ভয় পেয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

খেলাধুলা

ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব

করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

জাতীয়

শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল

শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...