বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
14970_1_91064 শাহজাদপুর সংবাদ, ঢাকা : মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা চেষ্টা করা জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ন্যান্সির ভাই জনি জানান, তাঁর বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ডা. ফরহাদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর আগে রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য ন্যান্সিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । ন্যান্সি ঈদের ছুটিতে নেত্রকোণা শহরের সাতপাইয়ে তার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে শনিবার সন্ধ্যায় প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০ টি ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তার মামা টুকু ও ভাই জনি প্রথমে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...