সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে আটক সন্দেহভাজন চার জঙ্গির মধ্যে আমিনুল ইসলাম ওরফে শান্তর (২২) বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামে। তিনি যশোরের মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য বজলুর রহমানের ছেলে।
তবে তালার দক্ষিণ নলতা গ্রামে দীর্ঘদিন ধরে মায়ের সাথে বসবাস করতেন তিনি। এছাড়া তিনি একই গ্রামের শরিফুল মোড়লের জামাতা।
জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা থেকে শুক্রবার সকালে র্যাবের অভিযানে আটক আমিনুল ইসলাম শান্তর বর্তমান ঠিকানা তালার দক্ষিণ নলতা গ্রামে। তিনি দক্ষিণ নলতা গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক জি.এম. মোস্তাফিজুর রহমান তিতুর ভাগ্নে।
আমিনুল ইসলাম শান্তর মামা মোস্তাফিজুর রহমান তিতু জানান, মনিরামপুর সদরের বজলুর রহমানের সঙ্গে তার বোন রোকসানা খাতুন বিথির বিয়ে হয় এবং তাদের একমাত্র সন্তান আমিনুল ইসলাম শান্ত। একাধিক বিবাহিত প্রতারক বজলুর রহমান বিয়ের পর সন্তান ও স্ত্রীর খোঁজখবর নেয়া বন্ধ করে দেয়। ফলে বিথি তার সন্তান আমিনুল ইসলামকে নিয়ে আমাদের এখানে থাকতো।
মোস্তাফিজুর রহমান তিতু আরো বলেন, অনার্স পাস করার পর আমিনুল ইসলাম প্রেমের সূত্রে একই গ্রামের শরিফুল মোড়লের মেয়ে হাবিবা খাতুনকে বিয়ে করে। এই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে তার মা বিগত প্রায় ২ বছর ধরে আলাদা বসবাস শুরু করে। এ সময় আমিনুল ইসলাম শান্ত খুলনায় ফুড পান্ডা নামের একটি খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠানে ডেলিভারি বয়ের চাকরি শুরু করে। এখানে চাকরি করাকালে শান্তর ধর্মীয় রীতি পালনে পরিবর্তন আসে এবং মামা বাড়ির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনায় চাকরি করাকালে সে বিপথগামী হতে পারে।
আমিনুলের স্ত্রী হাবিবা খাতুন জানান, তার স্বামী খুলনায় চাকরি করতেন। তিনি বিশ্বাস করতে পারছেন না তার স্বামী জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারেন।
স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল আলী শেখ বলেন, এলাকায় আমিনুলকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায়নি। সাতক্ষীরায় পড়াশোনা করার সময় কোনো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা তিনি বলতে পারবেন না।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি রাসেল বলেন, আমিনুলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ কিংবা মামলা নেই।
সূত্র-ইত্তেফাকসম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
জাতীয়
‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
