মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
07 শাহজাদপুর সংবাদ ডটকমঃ মোবাইল ফোন বা মুঠোফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর- এ কথা সবারই কম-বেশি জানা। বিজ্ঞানীরা এর পক্ষে একাধিক যুক্তি-প্রমাণও দেখিয়েছেন। মুঠোফোনের ক্ষতিকর দিকের সঙ্গে আরও একটি বিষয় যোগ হয়েছে সম্প্রতি। গবেষণায় প্রমাণ মিলেছে, টয়লেট সিট বা পায়খানার আসনের চেয়েও বেশি জীবাণু থাকে একটি মুঠোফোনে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মুঠোফোনে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, মুঠোফোনে টয়লেট সিটের তুলনায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। আর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ব্যবহারকারীদের বমি বমি ভাব এবং পেটের সমস্যা দেখা দেয়। তাই তারা মুঠোফোন জীবাণুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন। এছাড়া অফিস ফোন, শপিং কার্ট এবং লিফটে, নিচতলার সুইচ বাটনেও বেশি ব্যাকটেরিয়া থাকে বলে সতর্ক করেছেন। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট চার্লস জারবা বলেন, মুঠোফোনের ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই ব্যবহারকারীর জন্য ক্ষতিকারক নয়। কিন্তু এ ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো বারবার হাতবদল হওয়ায় ব্যবহারকারীদের শরীরের জীবাণু একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। আর মোবাইল ফোন হাতের মুঠোয় এবং মুখের কাছাকাছি নিয়ে ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া খুব সহজেই সংক্রমিত হয়। তিনি বলেন, টয়লেট নিয়মিত বিরতিতে পরিষ্কার করা হলেও ইলেকট্রনিক ডিভাইস হওয়ায় অনেকেই নিজের মুঠোফোনটি পরিষ্কার করেন না। এ কারণে মুঠোফোন এবং রিমোট কন্ট্রোলের মতো প্রতিদিনের ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসে ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে মুঠোফোন এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক ডিভাইসগুলো পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন জারবা। আর ব্যাকটেরিয়া ছড়ানো প্রতিরোধে ব্যক্তিগত ডিভাইসগুলো যতটা সম্ভব কম হাতবদলের কথা বলেছেন।      

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে গণধর্ষণের পর ১ কিশোরিকে হত্যার অভিযোগ

বিশেষ প্রতিবেদক : গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের যুগনীদহ মধ্যপাড়া মহল্লায় পাষন্ড...