বুধবার, ২৫ মার্চ ২০২৬
উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। এই ঘোষণার পরের দিনই অফলাইন হয়ে গেল ভারতের সবচেয়ে জনপ্রিয় চীনা অ্যাপ টিকটক। অ্যাপ খুললেই ভারতে এই অ্যাপ ব্লক সংক্রান্ত মেসেজ ভেসে উঠছে স্ক্রিনে। মঙ্গলবার থেকেই প্লে স্টোর এবং অ্যাপল স্টোর খুললেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেলেব থেকে সাধারণের পছন্দের এই অ্যাপ। খুব কম সময়ে ভারতবাসীর মনে জায়গা করে নেওয়া ভিডিও শেয়ারিং এই অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছিল তারকাদের মধ্যেও। টলিপাড়ায় যে সমস্ত সেলেব এই অ্যাপের প্রেমে পড়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। ২০১৮ সালের ২ এপ্রিল টিকটক জয়েন করেন নুসরত। দ্রুতই বাড়তে থাকে তার ফলোয়ারের সংখ্যা। নুসরতের টিকটকে অনুরাগীর সংখ্যা ছিল ১৪ লক্ষেরও বেশি। লাইকসের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। টিকটক ব্যান হওয়া নিয়ে নুসরতের কথায়, ‘‘আমার কাছে টিকটক আমার ফ্যানদের সঙ্গে যুক্ত হওয়ার একটা মাধ্যম মাত্র। যদি দেশের স্বার্থে এই অ্যাপ ব্যান করা হয় সে ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে।’’ তবে নুসরত ফ্যানদের মন খারাপের কিছু নেই। তিনি কথা দিয়েছেন, টিকটকে না থাকলেও ইনস্টাগ্রামেই ফ্যানেদের সঙ্গে ভালবাসা ভাগ করে নেবেন।নুসরতের মতো অতটা সক্রিয় না হলেও আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও মাঝেমাঝেই টিকটকে পোস্ট করতেন ভিডিও। টিকটক ব্যান নিয়ে মুখ খুলেছেন তিনিও। মিমি বলছেন: ‘‘আমি নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। আমি একজন পারফর্মার। আমার কাছে সব প্ল্যাটফর্মই সমান। তাই মাঝে মাঝে টিকটকে ভিডিও পোস্ট করতাম। কাল যদি আরও চারটা অ্যাপ বন্ধ হয় দেশের জন্য তাতে আমার কোনও অসুবিধা নেই।’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...