খেলাধুলার প্রতি শাহরুখ খানের প্রবল আগ্রহের কথা সবারই জানা। আইপিএলের সূচনা থেকে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে। লিগ শিরোপা ঘরে তুলেছেন পর পর দুবার।
আইপিএলের মতো আইএসএলেও নাকি দল কেনার ব্যাপারে আগ্রহী ছিলেন শাহরুখ। কিন্তু কলকাতা ভিন্ন অন্য কোথাও দল গড়ার ইচ্ছা ছিল না তার! সৌরভ গাঙ্গুলি কলকাতার ফুটবল দল কেনায় নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
তবে কয়েক দিন আগে বলিউড বাদশাহ জানিয়েছিলেন, টাকা না থাকায় আইএসএলে দল কিনতে পারেননি তিনি। আসল ঘটনা তাহলে ভিন্ন। সৌরভ কলকাতায় হাত দেওয়ায় দূরে সরে গেছেন শাহরুখ! বুধবার কলকাতায় নিজের সদ্য মুক্তি পাওয়া হ্যাপি নিউ ইয়ার ছবির প্রচারে এসে এ কথাই জানালেন বলিউডের সুপারস্টার।
গত সাত বছর ধরে নাইট রাইডার্সের সঙ্গে কাজ করায় কলকাতার প্রতি ভালোবাসা জন্মেছে তার। তাই এই শহরটিকে ‘সেকেন্ড হোম’ নামে আখ্যা দিয়েছেন শাহরুখ। ক্রিকেটের মতো ফুটবলেও কলকাতা ভিন্ন অন্য কোনো দল কিনতে ইচ্ছুক নন তিনি।
এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘কলকাতা যখন নয়, তখন অন্য কোনো দলই নয়। আইএসএলে দাদার দলের প্রতি আমার সমর্থন থাকবে। অ্যাটলেটিকো ডি কলকাতা ভালো করুক, এমন প্রত্যাশাই করছি।’
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
জাতীয়
শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০১৭ পালিত
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : যথাযথ মর্যাদায় শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়...
