বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় কনভেনশন ডেকেছিল দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি। চার দিনব্যাপী সেই কনভেনশনের দুইদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে দলটি; মনোনয়ন চূড়ান্ত হয়েছে জো বাইডেনের। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও দুই বার ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ১৯৯৮ ও ২০০৮ সালের সেই দুই লড়াইয়ে তিনি না পারলেও এবার তৃতীয়বারে এসে সফল হয়েছেন। ১৭ আগস্ট থেকে শুরু হওয়া এ কনভেনশন ২০ আগস্ট পর্যন্ত চলবে। তবে এবার অন্যান্য বারের মতো নয়, একদম আলাদা, যাকে বলা হচ্ছে, ডিজিটাল কনভেনশন। বুধবার (১৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলটির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন রাতে আনুষ্ঠানিক এ মনোয়ন দেওয়া হয়। করোনা ভাইরাস মহামারির কারণে অনলাইনে সারাদেশ থেকে দলের প্রতিনিধিরা ভোট দিয়ে বাইডেনের প্রার্থিতা চূড়ান্ত করেন। তিনি নির্বাচিত হলে মহামারি-বিক্ষত যুক্তরাষ্ট্রকে মেরামত করতে পারবেন। একইসঙ্গে দেশে বিরাজমান বিশৃঙ্খলার ইতি ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা। ‘লিডারশিপ ম্যাটার্স’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মঙ্গলবার রাতের অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জিমি কার্টারসহ ডেমোক্র্যাটিক পার্টির উঠতি তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন সুপরিচিত রিপাবলিকান নেতাও যোগ দিয়েছিলেন। তারা সবাই বাইডেন হোয়াইট হাউসের বিশুদ্ধতা ও যুক্তরাষ্ট্রের জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। এবার ডিজিটাল পোর্টালেই হচ্ছে কনভেনশনের বেশির ভাগ কাজ। উইসকনসিনের মিলওয়াউকিতে কনভেনশন সেন্টারে উপস্থিত থাকছেন শুধু অত্যাবশ্যক এমন কিছু স্টাফ। উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ সুইং স্টেট। এখানকার ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই এই রাজ্যটিকে বেছে নেয়া হয়েছে কনভেনশনের জন্য। এ জন্য লাখ লাখ ডলার খরচও করা হয়েছে প্রস্তুতিতে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই আগের ধরনের কনভেনশন হচ্ছে না। সাধারণত এই কনভেনশনে দলীয় প্রায় চার হাজার ৮০০ ডেলিগেটস প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী মনোনীত করেন। দলীয় নীতি কী হবে, তা নির্ধারণ করেন। ধারাবাহিক বক্তব্য দেন। কিন্তু এবার হাতেগোনা কিছু উপস্থিতি। কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিং মেট ঘোষণা করেছেন জো বাইডেন। এই কনভেনশনের পরের দুই রাতে কমলা হ্যারিস, ২০১৬ সালের নির্বাচনের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দলীয় প্রার্থীর সমর্থনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া সমাপনীতে বাইডেনেরও বক্তব্য দেওয়ার কথা। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...