বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
'কিডনি প্রতিস্থাপনের জন্য আমি তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। মহান আল্লাহপাকের দয়ায় এবং আপনাদের দোয়ায় প্রায় ২ মাস তুরস্কে চিকিৎসাসেবা নেয়ার পর সুস্থ্য হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার সুস্থ্যতার জন্য আপনারা মসজিদ, মাদরাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল করেছেন। মহান আল্লাহ তা’য়ালা আপনাদের দোয়া কবুল করে আমাকে নতুন জীবন দান করেছেন। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথেই থাকবো। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের কল্যানেই কাজ করে যাব।' মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তুরস্কে চিকিৎসা শেষে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের আগমন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের মধ্যমণি'র বক্তব্যে জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন শাহজাদপুরবাসীর উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। এদিকে, শাহজাদপুরের গণমানুষের নেতা হাসিবুর রহমান স্বপন এমপি'র আগমনের খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা-ওয়ার্ড থেকে সকাল থেকেই হাজার হাজার মানুষ ব্যানার-ফেসটুন-বাদ্যযন্ত্রসহ খন্ড খন্ড মিছিল নিয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। দুপুরে হেলিকপ্টার যোগে এমপি হাসিবুর রহমান স্বপন ঢাকা থেকে শাহজাদপুরে এসে পৌঁছালে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবয় শুভেচ্ছ বিনিময় ও দোয়া মাহফিলের এ অনুষ্ঠানটি বিশাল জনসভায় পরিণত হয়। দীর্ঘদিন পরে প্রিয় নেতার আগমনের সংবাদে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং ফুল দিয়ে বরণ করে নেয়ার জন্য হাইস্কুল মাঠ ছাড়াও পুরো পৌর এলাকায় দলীয় নেতা-কর্মী, সমর্থকসহ আমজনতার ঢল নামে। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌরসভার নব-নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, ইউনিয়ন আ.লীগ নেতা আবুল হোসেন, আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলামিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ রাসেল প্রমুখ। শেষে শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি'র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে, দীর্ঘদিন তুরস্কে চিকিৎসাসেবা নেয়ার পর আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি সুস্থ্য হয়ে শাহজাদপুরে ফিরে আসার এ আনন্দঘন মুহুর্তে শাহজাদপুরের প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকার, বার্তা সম্পাদক শামছুর রহমান শিশির, কোর্ট রিপোর্টার এমএ হান্নান শেখসহ শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...