রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সরকারের দেয়া দায়িত্বের প্রতি সততা, একাগ্রতা, নিয়মানুবর্তিতা, শৃংখলা, কাজের গুনগত ও সংখ্যাগত মান এ রকম ১২ টি শুদ্ধাচার বিষয়ক মূল্যায়ন সুচকে যাচাই বাছাই করে ২০২০-২১ অর্থ বছরের পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত ২৭ মে বুধবার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে সদর দপ্তর ও মাঠ পর্যায়ের মোট ১৪ জন বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এ পুরস্কারের জন্য চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের বিরুদ্ধে নানা অনিয়মের খবরের মধ্যে এ খবরটি ইতিবাচক। তাই জানার জন্য ফোনে কথা হল মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার প্রকৌশলী রুবাইয়াত জামানের সাথে। তিনি জানান- দেশের উন্নয়নে সরকার অনেক প্রকল্প গ্রহণ করছে, আমরা প্রকৌশলীরা সরকারের এসব প্রকল্প বাস্তবায়নে যারা সততা ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করেছি তারাই এ পুরস্কারের জন্য মনোনিত হয়েছি। দূর্নীতি দূর করার জন্য বর্তমান সরকার সৎ কর্মকর্তাদের পুরস্কার দিচ্ছেন, যাতে অন্যরা উৎসাহিত হয়। এ পুরস্কার প্রাপ্তিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সরকারকে ধন্যবাদ দেন এবং আনন্দ প্রকাশের পাশাপাশি দায়িত্ব বেড়ে গেল বলে তিনি মন্তব্য করেন। জানা যায়, রুবাইয়াত জামানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। তিনি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি পাশ করেছেন। তার পিতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আসাদুজ্জামান আরজু আর মা কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম। বাবা মায়ের তিন সন্তানের মধ্যে রুবাইয়াত জামান বড় সন্তান। তার ছোট দুই বোনের মধ্যে একজন ডাক্তার ও অন্যজন ব্যাংকার। উল্লেখ্য, তার মা রোকেয়া ইসলাম বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...