বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজঃ চৌহালী উপজেলার চরাঞ্চলের মাদক সম্রাট সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম ওরফে শরীফ চেয়ারম্যানকে পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা রাতে চরছলিমাবাদ গ্রাম থেকে আটক করেছে। তিনি ওই উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ গ্রামের জোচন ফকিরের ছেলে।

ওসি মাহবুবুল আলম জানান, যমুনা নদী বেষ্টিত চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলে শরিফ চেয়ারম্যান ও তার স্ত্রী শারমিন আক্তার মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। শারমিন ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও শরীফ একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তারা এলাকার বিভিন্ন স্থানে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাজাসহ অন্যান্য মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে বিপুল অর্থের মালিক বনে গেছেন। তাদের বিরুদ্ধে এলাকাবাসি সংশ্লিষ্ট থানায় একাধিক অভিযোগ করেছেন। নদী ভাঙ্গনে এ অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা এই অবৈধ ব্যবর্সা চালিয়ে আসছিলেন।

এদিকে শরীফ চেয়ারম্যান ঢাকা সুত্রাপুর থানার মাদক মামলায় বিশেষ ট্রাইব্যুনালে সাত বছর সাজা প্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

সূত্রঃ www.facebook.com/Sirajganj24

সম্পর্কিত সংবাদ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

অপরাধ

পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

পরিবেশ ও জলবায়ু

শাহজাদপুরে দ্বারিয়াপুর -বিসিক সড়ক চলাচলের অযোগ্য; জনভোগান্তী চরমে

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃপক্ষের সড়ক সংস্কারে সীমাহীন উদাসীনতা আর সুদৃষ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

অপরাধ

‘বিলিভ ইউ অর নট!’ ৭ মাসের শিশুকণ্যা ধর্ষিত : থানায় ধর্ষণ মামলা দায়ের; ধর্ষক গ্রেফতার

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘বিশ্বাস করুন আর নাই করুন’- অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এবার দিনে দুপুরে ১৮ বছরের...