রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, চৌহালীঃ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বাবাকে তার ছেলে-মেয়েরা শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত আব্দুর রহমান শিকদার (৬১) চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। নিহতের বড় ছেলের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। আব্দুর রহমান শিকদারের বড় ছেলে জেহের শিকদারের অভিযোগ, শুধু আমাকে বঞ্চিত করে ১৫ দিন আগে বাপের প্রায় ৩০/৪০ বিঘা সম্পত্তি ছোট তিন ভাই ও তিন বোন গোপনে রেজিষ্ট্রি করে নেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আগামী শনিবার গ্রামে শালিস হওয়ার কথা ছিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্ধারিত ওই শালিসের আগেই ভাইবোনেরা মিলে বাবাকে শ্বাসরোধে হত্যা করেছে। চৌহালী থানার উপ-পরিদর্শক শামছুল আলম জানান, আজ দুপুর দেড়টার দিকে আব্দুর রহমান শিকদারের মৃত্যু হয়। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পত্তির রেজিষ্ট্রি করা নিয়ে নিহতের ছেলে মেয়েদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মৃত্যুর ঘটনাটি অনেকটা রহস্যজনক। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। বড় ছেলের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তে হত্যাকান্ডের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...