কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের নবাগত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজ মাঠে অত্র কলেজের গভর্নিং বড়ির সভাপতি এ্যাড. বিমল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার সেখ, অত্র কলেজ প্রতিষ্ঠাতার জামাতা অধ্যাপক ফেরদৌস জামান, এনএসআই এর সহকারী পরিচালক (অবঃ) এ.কে.এম মুর্শেদ, আসলাম হোসেন তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, অত্র কলেজের উপাধাক্ষ্য মোঃ হাসান ইমান, দাতা সদস্য গোলাম আজম দিপু, অধ্যক্ষ জুনায়েত হোসেন ও জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. রজব আলী সরকার প্রমুখ। এ সময় কামারখন্দ থানার অফিসার ইনর্চাজ বাবুল উদ্দিন সরকার, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, ঝাউল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন ঠান্ডু, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব খোকাসহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
Source: dailyjugerkathaসম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
শাহজাদপুর
শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!
এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...
জীবনজাপন
স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!
শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব
সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...
শাহজাদপুর
শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...
