শাহজাদপুর সংবাদ ডটকম বিনোদন ডেক্সঃ পর্দায় যত অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন, প্রায় প্রত্যেককেই চুমু দিয়েছেন এমরান হাশমি। 'মার্ডার', 'জেহের', 'ও লামহে', 'ডার্টি পিকচার', 'জান্নাত' ছবিগুলো দেখলেই বোঝা যাবে তা।
এ কারণেই 'ধারাবাহিক চুম্বনকারী' তকমাটা লেগে গেছে এমরানের নামের সঙ্গে। নতুন নায়কদেরও অভিনয়ের প্রয়োজনে চুমু খেতে হয়। কিন্তু তিনি মনে করেন, তার অভিজ্ঞতার সঙ্গে পেরে উঠবে না কেউই।
বার্তা সংস্থা এনডিটিভিকে বলিউডের এই অভিনেতা বলেছেন, 'কেউ একজন বলছিলেন, নতুন নায়করাও নকি আমার মতো হরহামেশা চুম্বন দৃশ্যে অভিনয় করছেন এখন। এটা তুলনাটা বোকামি। কারণ আমি যেভাবে চুম্বন দৃশ্য বাস্তবসম্মত করে তুলতে পারবো, আনাড়িদের পক্ষে তা সম্ভব নয়।'
৩৫ বছর বয়সী এমরান আরও বলেন, 'জানি তারা পরিশ্রমী এবং ভালো কাজ করছে। কিন্তু চুমুতে আমার অভিজ্ঞতা হাজার ঘণ্টার! সে তুলনায় বড়জোর ১০ ঘণ্টার মতো অভিজ্ঞ হবে নতুনরা। আমার মতো নিখুঁতভাবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হলে এক বছর অনুশীলন দরকার।'
এমরান হাশমির নতুন ছবি 'রাজা নটবরলাল' মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট। এতে তার সহশিল্পী হুমায়মা মালিক। তার সঙ্গেও চুম্বন দৃশ্যে দেখা যাবে এমরানকে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
শিল্প ও সাহিত্য
সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...

