রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের সহায়তায় দুধের শিশু ফিরলো মায়ের কোলে তিন মাসের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ। কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক কলহের জেরে ৩ মাস বয়সের শিশুকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। পরে চিলমারী থানা পুলিশ ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, হরিনার চর গ্রামের সুরজামালের ছেলে সুজন মিয়ার সঙ্গে একই এলাকার মতিয়ার রহমানের মেয়ে মোছলেমার বেগমের দুই বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে সানজিদা আক্তার সুরভি নামে তিন মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরের দিকে দাম্পত্য কলহের জের ধরে সুজন মিয়া মোছলেমা বেগমকে মেরে শিশুকন্যাকে রেখে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় ভয়ে বাড়িতে প্রবেশ করতে পারেননি মোসলেমা। নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে চেষ্টা করেও বাচ্চাকে নিজের কাছে নিতে পারেননি। তার বুকে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। সোমবার (১৯ এপ্রিল) রাতে তিনি চিলমারী থানায় গিয়ে পুরো বিষয়টা জানান। ঘটনা শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুকে তার মায়ের কাছে হস্তান্তর করেন। চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ওই নারী রাতে থানায় এসে জানায়, তার তিন মাসের শিশুকে আটকে রেখে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। আমরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।  

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...