শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
1 (1) শাহজাদপুর সংবাদ ডটকমঃ চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার পাওয়া চিত্রশিল্পী শাহাবুদ্দিনের ৬৫তম জন্মদিন বৃহস্পতিবার। তিনি ১৯৫০ সালে এই দিন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত মেঘনা নদীর পারে আলগী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাতা মরহুমা সাফিউন্নেছা আহম্মেদ এবং পিতা মরহুম মুক্তিযোদ্ধা তায়েবউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান। শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ঢাকা শহর এবং দেশের অন্যান্য স্থানে সম্মুখ এবং গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব প্রদান করেন। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এই দুই অনুষঙ্গই তার চিত্রকার্যের প্রধান উপাদান। তার সঙ্গে ইউরোপীয় চিত্রকলার ঐতিহ্যের মিশ্রণ তার চিত্রকর্মকে করে তুলেছে ভিন্নধর্মী। শিল্পের মিথক্রিয়ার সঙ্গে মুক্তিযোদ্ধাদের গতিশীল, পেশিবহুল সাহস ও শক্তিমাত্রা মিলিয়ে অতিমানবীয় পুরুষের ছবির অনুরণন তার ক্যানভাসে। এ ছাড়া দেশে-বিদেশে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে এই উপমহাদেশের বিশেষ ব্যক্তিত্ব 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' মহাত্মা গান্ধী, কবিগুরু রবীন্দ্রনাথে ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মওলানা ভাসানী, জাহানারা ইমাম এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা তার চিত্রকর্মে স্থান পেয়েছে। তিনি দেশে-বিদেশে অগনিত একক ও যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। খবর সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...