শাহজাদপুর সংবাদদাতাঃ গতকাল শুক্রবার সকাল ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ডের অদূরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেল্স নামের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সারিতে সজোরে ধ্বাক্কা দেয়। এতে ওই বাসের চালক ইসমাইল (৪৫)সহ কমপক্ষে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। চালক ইসমাইল এসময় গুরুতর আহত হলেও তার বুদ্ধিমত্ত্বায় বেঁচে যায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ। পরে দমকল বাহিনীর সদস্যরা চালক ও আহতদের উদ্ধার করে । চালক ইসমাইলের অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক । জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের চলমান যাত্রীবাহী বাসটি উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক তাৎক্ষণিক বাস কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে কর্তৃপক্ষ যে কোন মূল্যে যাত্রীদের প্রাণ রক্ষার নির্দেশ দেন। নিয়ন্ত্রণহীন অবস্থায় প্রায় ৪ কিলোমিটার বাসটি চালনার পর সুবিধাজনক অবস্থা বিবেচনায় চালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে গাছের সারিতে সজোরে ধাক্কা দিয়ে নিজে গুরুতর আহত হলেও বেঁচে যায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
