শনিবার, ২১ মার্চ ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান। দলে জায়গা ফিরে পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আছেন মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও। ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। করোনার কারণে টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজের সদস্যরাও এক মাস আগেই যুক্তরাজ্যে পা রেখেছেন। সেখান থেকে ১৭ জনের শর্টলিস্ট ঘোষণা করা হলো। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হাফিজ, হারিস রওফ, ইমাদ ওয়াসিমরা অবশেষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন। টেস্ট দলের সঙ্গে অনুশীলন করলেও তাদের অপেক্ষা করতে হলো অনেকটা সময়। এদিকে টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও শোয়েব মালিক ইংল্যান্ডে নেই এখন। গত সপ্তাহে তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন। ইংল্যান্ডে পুনরায় দলের সঙ্গে যোগ দেয়ার আগে কোয়ারেন্টাইন পিরিয়ড পার করতে হবে তাকে। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও দীর্ঘদিন পর সবুজ জার্সি গায়ে তোলার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় সন্তানের বাবা হবেন বলে সফর থেকে সরে গিয়েছিলেন তিনি। এছাড়া পিএসএলে দারুণ পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন হায়দার আলি। পাকিস্তানের টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, হায়দার আলি, হারিস রওফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...