শনিবার, ২১ মার্চ ২০২৬
তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’ প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা করে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু বাংলাদেশের সমস্যাই সমাধান করবে না, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে সোমবার অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহেমদ পলক এসব কথা বলেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনসহ আরো অনেকে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জ জেলার সংবাদ

শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ১০ কিঃমিঃ এলাকায় তীব্র যানজট

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মঙ্গলবার ভোররাত রাত ৩টা থেকে ১০ কিল...

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই

নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

তথ্য-প্রযুক্তি

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

করোনাভাইরাস মহামারীকালে বাসায় বসে বা অফিসের বাইরে থেকে যাদের কাজ করতে হচ্ছে, তাদের সুবিধার জন্য গ্রামীণফোন বাজারে এনেছে...

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ

করোনা সন্দেহে তাড়াশে স্বাস্থ্য কর্মকর্তার নমুনা সংগ্রহ

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শকের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।