রবিবার, ২২ মার্চ ২০২৬
আজ মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে সরকার ট্রাভেলস নামক ঢাকাগামী যাত্রীবাহী বাসের সাথে অটো-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুকন্যাসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামের আন্না রাণী সূত্রধর (৩৫), তার স্বামী কাঞ্ছু সূত্রধর (৪০) ও তাদের শিশুকন্যা সিমা সূত্রধর (৭)। এ ঘটনায় নিহত কাঞ্ছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধর (১৬) ও অটো-ভ্যানচালক আহত হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এদিন বিকেলে কাঞ্ছু সূত্রধর, তার স্ত্রী আন্না রাণী সূত্রধর তাদের পুত্র শুভ ও কন্যা সিমাকে নিয়ে আত্মীয় বাড়ি পাশ্ববর্তী উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড থেকে একটি অটো-ভ্যানযোগে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে তাদের বাড়ি শাহজাদপুর ফিরছিলেন। অটো-ভ্যানটি উপজেলার সরিষাকোল কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক পাবনা থেকে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস সজোরে ওই অটো-ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আন্না রাণী সূত্রধর নিহত হন। এ সময় আশংকাজনক অবস্থায় এলাকাবাসী কাঞ্ছু সূত্রধর (৪০), সিমা সূত্রধর (৭) ও শুভ সূত্রধর (১৬)কে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কাঞ্ছু সূত্রধর (৪০) ও তার শিশুকন্যা সিমা সূত্রধর (৭) কে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শুভ সূত্রধর ও ভ্যানচালককে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ তাদের নিজ বাড়ি উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ী গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে মর্মান্তিক দৃশ্যের অবতারণা ঘটে। নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত সংবাদ

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

জাতীয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এ ৮ বছরের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না করায় শিক্ষার্থ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

শাহজাদপুর

শাহজাদপুরে নরিনা খেলার মাঠে বছর জুড়ে জলাবদ্ধতা

মাটি ভরাট ও সংস্কারের কারনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক নরিনা ইউনিয়নের হাই স্কুল মাঠটি বছরের বেশির ভাগ সময় বৃ...

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির  ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুরে একাধিক সাংবাদিককে প্রাননাশের হুমকির ঘটনায় থানায় জিডি।

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে প্রাণনাশের হুমকির ঘটনায় ৪ সাংবাদিক থানায় জিডি করেছেন। নারী কেলেংকারী,সাংবাদিকতার ছদ্দাবর...

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)