ঘন কূয়াশার সঙ্গে হিমেল হাওয়ার কারণে কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। নদী ভাঙনের শিকার ৮ হাজার পরিবারসহ চার শতাধিক চরের হত দরিদ্র দিনমজুর পরিবার কর্মহীনতা ও অর্থাভাবে শীতবস্ত্র সংগ্রহ করতে পারছে না। পাশাপাশি সরকারিভাবে এখনো শীতবস্ত্র বিতরণ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে কয়েক লাখ মানুষের।
এ বছর কুড়িগ্রাম দেড় মাস স্থায়ী ৫ দফা বন্যায় ব্যাপক ফসলহানি হয়েছে। আবাদী জমি ঢেকে গেছে বালুতে। নদী ভাঙনের শিকার ৮ হাজার পরিবার রাস্তা, বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়ে অপেক্ষায় আছেন পুণর্বাসনের। এ অবস্থায় টানা কর্মহীনতা আর চালের দাম বৃদ্ধির কারণে অভাব জেঁকে বসেছে চরে। গত কয়েকদিন ধরে 'মড়ার উপর খাঁড়ার ঘা' হিসেবে জেঁকে বসেছে তীব্র শীত। অর্থাভাবে শীতবস্ত্র সংগ্রহ করতে না পেরে শিশু, নারী ও বয়স্ক মানুষরা চরম কষ্টে পড়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব গ্রামের শতাধিক পরিবার এ বছর ধরলার ভাঙনের শিকার হয়ে রাস্তা ও বেড়ি বাঁধে আশ্রয় নিয়ে আছেন। অনেকেই নদীর পাড়ে ঝুপড়ি তুলে ঝুঁকি নিয়ে বাস করছেন। এলাকায় কাজ না থাকায় অনেক পুরুষ ও শিশু-কিশোররা কাজের সন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে গেছেন। কিন্তু নারী, শিশু ও বয়স্করা এক কাপড়েই পার করছেন কনকনে শীত। সারডোবের বাসিন্দা ফাতেমা বেগম বলেন, ‘কামাই নাই। চাউলের দাম বেশী। ঘরোত ভাত নাই। জারের কাপড় কিনব্যার পাইনা।’ প্রতিবেশী মকবুল মিয়া বলেন, ‘নদী ভাঙা মানুষ ছাপড়া তুলি আছি। কাজ কামাই নাই। ছওয়া পোওয়ার জামাজোরা দিবার পাই না।’ একই গ্রামের মেহেরন বেগম বলেন, রাস্তার উপর্যা ছায়লা তুলি আছি। খেতা কাপড় নাই। খাবার নাই। স্বামী অসুস্থ। এলা খুঁজি মিলি খাবার নাগছি।’ নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের শীত কবলিত মানুষের অভিযোগ, এখনো সরকারিভাবে কোনো কম্বল বা শীতবস্ত্র পাননি তারা। সরকারি কম্বল সুষ্ঠুভাবে বিলিবন্টহ হবে কি-না এ নিয়ে শঙ্কাও রয়েছে তাদের। কেচু মামুদ হলোখানা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘বুড়ামাটা জামা গাত দিয়া আছি। সরকার এলাও কম্বল দেয় নাই। দিলেও হামরা পামো না পামো সেটা আল্লায় জানে।’ সারডোবের ইউপি সদস্য বাহিনুর ইসলাম ও মোক্তার আলী জানান, বন্যায় এলাকার সব কিছু ভেসে গেছে। জমিতে বালু পড়েছে, আবাদ নেই। এ কারণে মানুষ কাজ ও খাদ্য সংকটে পড়েছে। শীতের কাপড় কেনার সংগতি নেই কারো। তাই সরকারি কম্বলের আশায় সবাই আছে। কিন্তু এখনো কোন বরাদ্দ পাননি তারা। জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকতা মো: আব্দুল হাই জানান, প্রাথমিকভাবে জেলার শীতার্ত মানুষের জন্য ১ লাখ কম্বল চাওয়া হয়েছে। তবে বরাদ্দ পাওয়া গেছে ৩৫ হাজার কম্বল। এগুলো উপজেলা পর্যায়ে বিলিবন্টন করে দেয়া হয়েছে। এছাড়া প্রতি উপজেলার জন্য ৬ লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণের প্রক্রিয়া চলছে।সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
তাড়াশে অটোচালকের ‘মানবিক বিয়ে’
লতা আর পাতা দুই বোন। খুব অল্প বয়সে তাদের বাবা মারা যান। তার কিছুদিন পর তাদের মা দ্বিতীয় বিয়ে করে অন্যের সংসারে চলে যান।...
