স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েটিং’–এর একটি দৃশ্যে মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত
কিন্তু চরিত্রের সঙ্গে বাসার লোকেশন, আলো ঠিকঠাক ছিল? জানতে চাইলে নির্মাতা বলেন, ‘শুটিংয়ের আগে বাসার বিভিন্ন জায়গায় ফ্রেম ধরে অনেকগুলো ছবি পাঠিয়েছিলেন তাঁরা। ছবিগুলো থেকে চরিত্র অনুযায়ী কিছু ফ্রেম নির্দিষ্ট করে দিয়েছিলাম। সেভাবেই শুটিং করেছেন শিল্পীরা। যেহেতু পেশাদার উপায়ে কাজ করা যায়নি, তাই শতভাগ লাইট পাওয়ার সুযোগও ছিল না। ঘরের লাইট, বারান্দা বা ছাদের আলোতেই কাজ করতে হয়েছে। তবে সেটা দিয়েই চালিয়ে নিতে হচ্ছে।’
স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে অন্তি চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। তাঁর বাড়িতে দৃশ্যধারণ করেছেন তাঁর ছোট বোন। শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেহজাবীন বলেন, ‘এ এক নতুন অভিজ্ঞতা। এসব টেকনিক্যাল বিষয়ে আমি খুব অনভিজ্ঞ। শট দিতে গিয়ে কতবার যে এনজি হয়েছে। দুদিন ধরে শুট করেছি। সম্পাদনা ও মিউজিক করার পর দেখা যাক কেমন হয়।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েটিং’-এর একটি দৃশ্যে আফরান নিশো। ছবি: সংগৃহীত
অমিত চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। মাজার ব্যাপার হলো মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে নিজেই নিজের চরিত্রের দৃশ্য ধারণ করেছেন তিনি। নিশো বলেন, ‘স্ট্যান্ডে মোবাইল বেঁধে আগে জোন তৈরি করেছি। এরপর ক্যামেরা চালু করে জোনে ঢুকে গেছি। যদিও কাজটি সহজ ছিল না। যেহেতু ক্যামেরায় কেউ ছিল না, তাই একেকটি দৃশ্য কয়েকবার করতে হয়েছে।’
পরিচালক কাজল আরেফিন বলেন, ‘এটি একটি পরীক্ষামূলক কাজ। কিছুটা সফল হলে ঈদের আগে আরও কিছু কাজ করা যেতে পারে।’ করোনাকালের ভালোবাসার গল্প নিয়ে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। শিগগিরই সিলভার স্ক্রিন নামে একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি।
Source: ProthomAlo
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
