মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : গতকাল শনিবার দুপুৃরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) এর শাহজাদপুর পূর্বাঞ্চল দুগ্ধ কারখানার নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন ও সমবায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলার পুঠিয়াস্থ মিল্কভিটার পূর্বাঞ্চল দুগ্ধ কারখানা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিল্কভিটার চেয়ারমান শেখ নাদির হোসেন লিপু। মিল্কভিটার পরিচালক খালেকুজ্জামান খানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, মিল্কভিটার পরিচালক আব্দুস সামাদ ফকির, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, গ্রামীণ কৃষকেরা যাতে গাভী লালন পালন করে আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং শিশুরা যাতে পুষ্টিকর দুধের অভাবে পুষ্টিহীনতায় না ভোগে সেই লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন। জাতির জনকের সেই লক্ষ্যপূরণে ও দেশের সকল শহর ও গ্রামাঞ্চলে মিল্কভিটার সব ধরনের দুগ্ধজাত সামগ্রী সরবরাহের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি মিল্কভিটা'র ভাইস চেয়ারমান, স্থানীয় আ'লীগ নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, 'ধারণক্ষমতা না থাকায় মিল্কভিটা'র আওতাভূক্ত শাহজাদপুর পূর্বাঞ্চলের প্রায় আড়াই'শ সমবায় গো-খামারে দৈনিক উৎপন্ন দুধের অর্ধেক এখানে ও বাকি অর্ধেক দুধ মিল্কভিটা'র বাঘাবাড়ী কারখানায় সংগ্রহ করা হতো। এ অঞ্চলের সমবায়ী ওইসব গো-খামারিদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে শাহজাদপুর পূর্বাঞ্চল দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে দৈনিক ১০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন শীতলীকরণ কেন্দ্র স্থাপনকাজ শুরু করা হলো। এটি চালু হলে স্থানীয় সমবায়ীরা স্বল্প সময়ে খুব সহজেই তাদের খামারে উৎপন্ন দুধের পুরোটাই এখানে সরবরাহ করতে পারবেন।" শেষে মিল্কভিটার চেয়ারম্যান প্রতি লিটার দুধে ২ টাকা সম্পূরক মূল্য বৃদ্ধির ঘোষণা দেন। উক্ত মতবিনিময় সভায় মিল্কভিটার কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় সমবায়ী গো-খামারিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...