বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি: গত বুধবার রাতে শাহজাদপুর থানা পুলিশ ৭ দিন পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া থেকে অপহৃত এক যুবককে শাহজাদপুর থেকে উদ্ধার করেছে। অপহৃত ওই যুবকের নাম রাশেদুল ইসলাম মাবিয়ার (৩৫)। সে বোয়ালিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। গত ৯ মার্চ বৃহস্পতিবার ভোরে একদল সশস্ত্র সন্ত্রাসী গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মাবিয়ারকে অপহরণ করলে তার স্বজনেরা গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানায় আসলে অপহৃত মাবিয়ারকে হস্তান্তর করে শাহজাদপুর থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে থানার এসআই কংকন বিশ্বাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার নুকালী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত মাবিয়ারকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত মৎস্য ব্যবসায়ী মাবিয়ার জানান, গত বৃহস্পতিবার ভোররাতে ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী তার নিজ বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার পাসপোর্ট ও নগদ ৪ লাখ ২০ হাজার টাকাসহ তাকে অপহরণ করে বগুড়ার অজ্ঞাত স্থানে ২ দিন, যমুনার চর এলাকায় ৩ দিন ও বাঘাবাড়ী সেতুর অদূরে ২ দিন আটকে রাখে। গতকাল রাতে ৪ জন তার হাত পা বেঁধে একটি সিএনজি টেম্পুতে তুলে বাঘাবাড়ী সেতুর ওপর থেকে ৩ বার বড়াল নদীতে তাকে ফেলে দেয়ার চেষ্টা করলেও সেতুর ওপর লোকজন থাকায় তারা ব্যর্থ হয়। নুকালী এলাকায় সিএনজি টেম্পুটি পৌছলে তার সাথে অপহরণকারীদের ধস্তধস্তির এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারীরা পলিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধারে সক্ষম হয়। এ ব্যাপারে থানার এসআই কংকন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুকালী এলাকা থেকে অপহৃত মাবিয়ারকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...