রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় ঢাকায় ফেনসিডিল নিয়ে যাবার সময় ১৮৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  শনিবার বিকেলে র‌্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা এলাকায় মহাসড়কে চেক পোস্ট বসিয়ে নাটোর থেকে ঢাকামুখী প্রাইভেটকার থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী নরসিংদীর মাধবদী থানার টাটাপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে নয়ন ইসলাম। রোববার দুপুরে র‌্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকায় ফেনসিডিলের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খালকুলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকামুখী সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে ১৮৩ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...