শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
beauty-hair-ebuzz24 (1) শীতের আগমনে বইতে শুরু করেছে শুষ্ক হাওয়া।এ মৌসুমে শুরু হয় মাথায় খুশকির উৎপাত।চুলের তো ক্ষতি করেই, তার উপরে মুখে ব্রণ সৃষ্টি করতেও ওস্তাদ।তাই যত তাড়াতাড়ি সম্ভব খুশকি দূর করাই বাঞ্ছনীয়। অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে খুশকি দূর হতে পারে। তবে আজ আমরা দেখবো প্রাকৃতিক কিছু টিপস। যার মাধ্যমে নির্মূল হবে খুশকির আধিপত্য। এক লিটার পানির মধ্যে ৩ থেকে ৪ টুকরা লেবু দিয়ে ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ করুন। এরপর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আপনার মাথার চুল ধোয়ার সময় এটি ব্যবহার করুন। কমপক্ষে ১ সপ্তাহ এটি ব্যবহার করলে উপকার পাবেন। রাতে ২ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে তা দিয়ে সুন্দর করে পেস্টের মত বেটে নিন।এই পেস্ট আপনার চুলে এবং মাথার তালুতে মেখে কমপক্ষে ৩০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য অন্তত সপ্তাহে ৪ দিন ব্যবহার করুন। গোসলে যাওয়ার আগে লেবুর রস দিয়ে আপনার মাথার তালুতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর মাথা ধুয়ে ফেললেই হবে। সমপরিমান পানি এবং ভিনেগার দিয়ে মিক্সার তৈরি করুন। রাতে মিক্সারটি মাথার তালুতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে বেবি শ্যাম্পু দিয়ে হালকাভাবে চুল ধুয়ে ফেলুন। কিছু পরিমান টকদই চুলে এবং মাথার তালুতে লাগিয়ে রাখুন। এটা ১ ঘন্টা রেখে দিন। এরপর হালকাভাবে বেবি শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি অবলম্বন করুন। হালকা উষ্ণ বাদাম তেল, নারিকেল তেল অথবা অলিভ ওয়েল মাথার তালুতে ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি দূর হয়। ১ টেবিল চামচ লেবুর রস এবং ৫ টেবিল চামচ নারিকেল তেল একসাথে মেশান। এবার এই মিক্সার মাথার তালুতে ব্যবহার করুন। ২০-৩০ মিনিট পর ভাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিমপাতা আর তুলসী পাতা একসঙ্গে পিষে পেস্ট বানিয়ে ফেলুন। এবার মাথার শুষ্ক খুলিতে এই পেস্ট সরাসরি প্রয়োগ করুন। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন। চুল সবসময় পরিষ্কার রাখতে হবে। অপরিষ্কার চুলে খুশকি হয় বেশি। কাজেই প্রতিদিনই আপনার চুল পরিষ্কার করে ধুয়ে ফেলা উচিৎ। ধীরে ধীরে আপনার চুল হবে খুশকিমুক্ত।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...