তামিম ইকবালের ডান হাতের বুড়ো আঙুলের অবস্থার উন্নতি যদি শেষ পর্যন্ত না-ই হয়, তাহলে খুলনা টেস্টে তাঁর বিকল্প হতে পারেন ইমরুল কায়েস।
কলকাতার এস কে আচার্য মেমোরিয়াল ট্রফি খেলে আজই দেশে ফিরবে বিসিবি একাদশ। চিকিৎসক দেখানোর জন্য কলকাতায় দুদিন বেশি থাকার কথা থাকলেও বাঁহাতি ওপেনার ইমরুল পরিস্থিতির দাবি অনুযায়ী চলে আসবেন দলের সঙ্গেই।
সূত্র জানিয়েছে, নির্বাচকদের পক্ষ থেকে দ্বিতীয় টেস্টে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্নাটকের বিপক্ষে সেঞ্চুরি করা ইমরুলকে। খুলনায় ৩ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে ফিট না হলে তিনিই হবেন তামিমের পরিবর্ত।
ওদিকে শঙ্কার মধ্যে থাকা আরেক ক্রিকেটার তাইজুল ইসলামের কাল দুবার রক্ত পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষায় বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ধরা পড়লেও সেটিকে ধর্তব্যের মধ্যে নিতে চাইলেন না বিসিবির চিকিৎসক মনিরুল আমিন, ‘তাইজুলের কোনো সমস্যা নেই। ও দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট আছে।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
