সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর রাজনীতির করায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখন আবার ক্ষমতায় যাবার জন্য বিদেশী প্রভূদের কাছে ধর্ণা দিচ্ছেন। কিন্তু বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না। ৫ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন হবে না।
রোববার সকাল ১২টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস্ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরও বলেন, দেশে হরতালের কোন আবহ নেই। জনগন অবৈধ হরতাল কখনো গ্রহণ করেনি আর করবেও না।
এর আগে মোহাম্মদ নাসিম বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চিনু ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় দুটি গ্রুপে জেলার ১০টি ক্রিকেট টিম অংশ নিয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
