পানিই জীবন। এটি যেমন ধ্রুব সত্যি, তেমনি এ-ও সত্যি- জীবনশক্তির জন্য খাওয়ার বিকল্প নেই। তবে খাওয়ার পর যে ভুলগুলো আমরা হরহামেশই করি, সেগুলো পাল্টাতে না পারলে বিপদ থেকে রক্ষা নেই। না জানলে জেনে নিন, কোন ভুলগুলো আমরা দিনের পর দিন করে যাচ্ছি।
১. খাওয়ার পরই সুখটান
খেয়ে উঠে ধূমপান না করলে চলে? কিন্তু এই অভ্যাস চালাতে গিয়ে শরীরের যে বারোটা বেজে যায়- তার কি খোঁজ আছে? খাওয়ার পর একটি সিগারেট আমাদের শরীরে ১০টি সিগারেটের সমান ক্ষতি করে। কারণ খাদ্য গ্রহণের পর শরীরজুড়ে পাচনক্রিয়া শুরু হয়। সে সময়ে সিগারেটের সঙ্গে ক্ষতিকারক নিকোটিন সারা শরীরে ছড়িয়ে পড়ে নিমেষে।
২. ভরা পেটে ফল
পুরোনো প্রবাদ- ‘খালি পেটে জল, ভরা পেটে ফল।’ কথাটি ঠিক। তবে মানেটা একটু বুঝতে হবে। খাওয়ার পরই এক কাঁড়ি ফল নিয়ে বসলে মুশকিল। ফল খুব তাড়াতাড়ি হজম হয়। কিন্তু খাওয়ার পর খেলে সেই ফলই দীর্ঘ ক্ষণ পেটে থেকে যায়। তা নষ্ট হয়ে গ্যাস ও ক্ষতিকারক টক্সিন ছাড়ে। তাই ফল খান, তবে খাওয়ার অন্তত ঘণ্টা দুই পরে।
৩. খেয়ে উঠে চা
খেয়ে উঠে চায়ের কাপে আমেজের চুমুক, এই অভ্যাস থাকলে ত্যাগ করুন এখুনি। চায়ে ক্যাফেন থাকে, যা শরীরে হজম প্রক্রিয়াকে বিলম্বিত করে। অ্যানিমিয়া রোগীদের পক্ষে এটা মারাত্মক। খাওয়ার পর অন্তত এক ঘণ্টা না হলে চায়ে চুমুক দেওয়ার কথা ভাববেন না।
৪. গোসল করা/সাঁতার কাটা
খাওয়ার পর গোসল করা বা সাঁতার কাটা ভীষণ খারাপ অভ্যাস। খাওয়ার পর শরীরের সমস্ত রক্ত পাকস্থলিমুখী হয়। কিন্তু গোসল করলে বা সাঁতার কাটলে শরীরে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হয়। এতে করে রক্ত আবার শরীরের সব অংশে পৌঁছাতে চেষ্টা করে। ফলে হজমশক্তি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ দিন এই অভ্যাস থাকলে হজমশক্তি নষ্ট হয়েও যেতে পারে।
৫. কোমর দোলাবেন না
খেয়ে উঠেই অনেকে কোমরের ব্যায়াম শুরু করেন। ভাবেন, এতে মেদ জমতে পারে না। ভাবনা বদলান। খাওয়ার পর কোমরের ব্যায়ামে ওজন বাড়বে ছাড়া কমবে না। উপরন্তু এতে আপনার বৃহদান্ত্র বেড়ে যেতে পারে, যাতে ভবিষ্যতে হজমশক্তি নিজেই হজম হয়ে যাবে।
৬. কসরত বন্ধ
আফটার ডিনার ওয়াক অ্যা মাইল। হাঁটুন, তবে দৌঁড়াবেন না। খাওয়ার পর হনহন করে হাঁটলে খাদ্যগুণ শরীরে ঢোকার আগেই বেরিয়ে যাবে। ফলে এখানে কচ্ছপগতি আপনার উপকারে লাগবে।
৭. ঘুমের দেশে যান একটু পরে
খাওয়ার পরই একটা লম্বা হাই। তার পরই বিছানা আদর করে কাছে ডাকছে। আর আপনিও গিয়ে তার কোলে আশ্রয় নিলেন। এমন অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। ঘমানো তো দূরে থাক, খেয়ে উঠে শোয়াও খুব খারাপ। না হলে ভবিষ্যতে পাকস্থলির সমস্যায় ভুগতে হতে পারে।
তথ্যসূত্র : ইন্ডিয়া টাইমস।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”
আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৫৭১... রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ... সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...
উপ-সম্পাদকীয়
পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই
বাংলাদেশ
দেশে একদিনে ২ মৃত্যু, শনাক্ত ৫৭১
পরিবেশ ও জলবায়ু
তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
শাহজাদপুর
শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
