বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে পাঠদানের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণীতে তিনটি অনুষদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য বিশ্বজিৎ ঘোষ। এ সময় বক্তব্য রাখেন রেজিষ্ট্রার সোরহাব হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, এ.এম আব্দুল আজিজ, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হামিদ লাভলু, শাহজাদপুর মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: ইউনুস আলী খান, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজামান শফি প্রমুখ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনুষদগুলো হলো, রবীন্দ্র অধ্যয়ন বিভাগ, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ এবং অর্থনীতি বিভাগ। শাহজাদপুর উপজেলাবাসী ও শাহজাদপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে রবিন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও শিক্ষার্থীদের ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব শেখ । প্রসঙ্গত, সিরাজগঞ্জ-শাহজাদপুরবাসীর দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ২০১৫ সালের ৮মে রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ৩৫তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৬ সালের ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিলটি সংসদে বিল পাশ হয়। শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথেরই রেখে যাওয়া ১০০ একর খাস জমির উপর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণ করা হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ও পাঠদান কার্যক্রমের মধ্যদিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে