শনিবার, ২১ মার্চ ২০২৬
‘দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।’ এই দীর্ঘ ক্যারিয়ারে প্রায় চার মিনিটের একটি ভিডিওচিত্র পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান, বামহাতি অর্থোডক্স স্পিনার, অলরাউন্ডার সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় শাস্তি পাওয়া সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী অক্টোবরের শেষেই। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাকে। তার এই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তার পোস্টের নিচে কমেন্টে এ এইচ চৌধুরী নামে একজন লিখেছেন, ‌'স্টোকসকে দেয়া সেই স্যালুট আর অস্ট্রেলিয়ার সাথে একটা সেলিব্রেশন রাখলে ভালো হতো। তারপরও এই ১৪ বছরে বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাওয়ার জানা ধন্যবাদ, নবাব।' আশরাফ ইমন লিখেছেন, 'গায়ের লোম খাড়া হয়ে গেছে ভিডিও দেখতে দেখতে। শুভকামনা সাকিব ভাই।' ‌'আমরা আপনাকে খুবই ভালোবাসি', লিখেছেন আসাদুল ইসলাম। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

শাহজাদপুর

শাহজাদপুরের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী আর নেই!

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী মিঠু চৌধুরী, শুভ্র চৌধুরী ও শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

অর্থ-বাণিজ্য

প্রাণস্পন্দন হারাচ্ছে বাঘাবাড়ী নৌবন্দর

সরকারীভাবে কার্যকরী উদ্যোগের অভাবে উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বাঘাবাড়ী নৌবন্দর দিনে দিনে অচলপ্রায় হয়ে পড়ছ...