শাহজাদপুর সংবাদ ডটকমঃ ক্যারিয়ারের শুরু থেকেই ফ্যাশন বিষয়ে বেশ সচেতন ঢালিউড ক্রেজ মাহিয়া মাহি। আর তা হবেই বা না কেন?
লেখাপড়া করেছেন ফ্যাশন নিয়ে। তবে হননি ফ্যাশন ডিজাইনার। হয়েছেন অভিনেত্রী। তবে ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। তাই মাহিও ফ্যাশনের বিষয়টি ধরে রেখেছেন নিজের মধ্যে। আর তার ফ্যাশনের অন্যতম একটি উপকরণ হিজাব। কথা হচ্ছে ঢালিউডের ক্রেজ মাহিয়া মাহিকে নিয়ে।
অনেকেই হয়ত অবাক হচ্ছেন। ভাবছেন যে মাহি ক্যামেরার সামনে এত খোলামেলা সেই মাহি হিজাব পরেন! হ্যা পরেন এবং সেটা মন থেকে ভালবেসেই পরেন।
হিজাব প্রেমী মাহি নতুন ডিজাইন আর রঙের হিজাব পেলেই কিনে ফেলেন। তাই তার হিজাবের সংগ্রহশালাটাও বেশ সমৃদ্ধ।
শ্যুটিংয়ে থাকলে পরিচালকের চাহিদা অনুযায়ী নানা ধরণের পোশাক পরতে হয় মাহিকে। আর শ্যুটিং না থাকলে নিজের পছন্দ মত পোশাক পরেন তিনি। মাহিয়া মাহির তেমনি পছন্দের একটি স্টাইল হচ্ছে হিজাব পরা। প্রায় নিয়মিত তিনি হিজাব পরে থাকেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরে ফেলেন একেক দিন এক একটি হিজাব। তবে যখন আউটডোরে বের হন তখনই হিজাবটা বেশি পরেন। কারণ দর্শকের নজর থেকে সহজেই বাঁচা যায় এতে। এই তো ভারত আর লন্ডনে গিয়েও হিজাব পরে ঘুরে বেড়ালেন মাহি।
জাজ মাল্টিমিডিয়ার ‘ভালবাসার রং’ চলচ্চিত্রটি দিয়ে ২০১২ সালে ঢালিউডে অভিষেক ঘটে তার। দুই বছরে প্রায় বিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
আজ পবিত্র ঈদুল আজহা
আজ শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ স...
ধর্ম
টানা ৩৮ বছর ঘুমন্ত মুসলমানকে রোজার দাওয়াত দিচ্ছেন শাহজাদপুরের সামাদ !
শামছুর রহমান শিশির : ‘ঘুমে ওয়ালী জাগো হে, আল্লাহর দাওয়াত করো কবুল’- এই গজল গেয়ে গেয়ে প্রায় ৩৮ বছর একটানা রমজান মাসের প্র...
অর্থ-বাণিজ্য
ঈদের পরই আসছে প্রথম দেশীয় গাড়ি ‘বাংলা কার’
দেশের বাজারে দেশীয় ব্র্যান্ডের গাড়ি...
খেলাধুলা
অবসরের গুজব উড়িয়ে দিলেন অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, এই মৌসুম শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কোনো অভিপ্রায় নেই তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগাম...
দিনের বিশেষ নিউজ
শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...
পৌর নির্বাচন
শাহজাদপুরকে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল শহরে পরিণত করতে চান সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন
শাহজাদপুর পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক প্রোভিপি মোঃ নাসির...
