মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
005_128424 বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পিআইডি শাহজাদপুর সংবাদ ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে কোর্টের কোনো রায় এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মনিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা আইন ও নিয়ম মানি,খালেদা জিয়া আইনও মানেন না, নিয়মও মানেন না, তিনি কিছুই মানেন না। আমরা আইন দ্বারা চলি এবং আইন রক্ষা করি। যেহেতু সংসদে আমরা আইন প্রণয়ন করি, সেহেতু আইন রক্ষা করাও আমাদের কর্তব্য। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন যা বলবে, তাই করা হবে। আইনানুগভাবে যে ব্যবস্থা নেয়া হবে এবং আইন যে সিদ্ধান্ত দেবে, সে সিদ্ধান্ত মেনেই আমরা চলবো। খালেদা জিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে কোর্টে কোনো রায় এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আইন ভঙ্গ করছেন বলেতো আমরা তা করতে পারি না। সরকারের সব সময় লক্ষ্য থাকবে আইন দ্বারা দেশবাসী যাতে সুরক্ষিত থাকে।'তিনি বলেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়া বোধ হয় দেশের স্বাধীনতাই চাননি। পরাজিত শত্রুর দোসর হিসেবে বিএনপি নেত্রী কাজ করে যাচ্ছেন। পরাজয়ের প্রতিশোধ নিতে হানাদার পাকিস্তান বাহিনী যেমন পোড়া মাটি নীতি গ্রহণ করে এদেশে গণহত্যা, ধর্ষণ, লুটপাট চালিয়েছিল। আগুন দিয়ে মানুষের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছিল। তিনিও ঠিক একই পদাঙ্ক অনুসরণ করছেন। বিশ্বব্যাপী জঙ্গিরা যেমন জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, তেমনি তিনিও একই তৎপরতা চালাচ্ছেন। তার আন্দোলনের সাথে জনসম্পৃক্ততা একেবারেই নেই। বরং দিনের পর দিন হরতাল-অবরোধ করাই মানুষ তার হরতাল-অবরোধ প্রত্যাখ্যান করে সাহসিকতার সাথে রাস্তায় বেরিয়ে এসেছে।'এজন্য তিনি দেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বলেন, 'এভাবেই জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। খবর বাসসের

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...