মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
Jahan 01-09-2015 মোঃ মুমীদুজ্জামান জাহান:- কোরবানীর ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার ষাড় গরু প্রস্তুত করা হয়েছে। ভারত থেকে অবাধে গরু আসতে থাকায় শাহজাদপুরের গরুর মালিকেরা তাদের গরুর সঠিক দাম না পাওয়ার আশংকায় সংকিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই শাহজাদপুর, উল্লাপাড়াসহ আশেপাশের এলাকার গরুর হাটে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এসব হাটে ব্যাপারীদের ব্যাপক আগমন লক্ষ্য করা গেলেও তারা কাংখিত দাম না বলায় কৃষকেরা তাদের গরু বিক্রি করতে পারছে না। কৃষকদের অভিযোগ ভারত থেকে ব্যাপক হারে গরু আমদানীর ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার কায়েমপুর গ্রামের জহুরুল ইসলাম, সাইদুল ইলাম, মহির উদ্দিন, খলিল উদ্দিন, এম, এ আজম, মাকড়কোলা গ্রামের আব্দুর রহমানসহ অনেকেই বলেন, এক থেকে দেড় লাখ টাকা দামের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকার উপরে দাম উঠছে না। ব্যাপারীরা ভারতীয় গরুর ব্যাপক আমদানীর অজুহাতে দেশীজাতের এসব গরুর দাম অর্ধেকের নিচে বলছে। ফলে একটি গরুকে দুই বছরে যে পরিমান খৈল-ভুষি খাওয়ানো হয় তার দামই উঠছে না। ফলে কৃষকেরা তাদের কোরবানীর গরু বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গবাদি পশুর জন্য বিখ্যাত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের এ এলাকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার কৃষকেরা এ চাহিদা পূরণে এ বছর ২২ হাজার ষাড় গরু কোরবানীর ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছে। হঠাৎ করে সরকারিভাবে ১০ লাখ ভারতীয় গরু আমদানীর ঘোষনা দেওয়ায় শাহজাদপুরের এসব গরুর দাম অর্ধেকে নেমে এসেছে। ফলে শাহজাপুরের গবাদি পশু পালনকারী কৃষকেরা তাদের প্রস্তুতকৃত গবাদিপশু নিয়ে চরম বিপাকে পরেছে। তারা অবিলম্বে ভারতীয় গরু আমদানী বন্ধের জোর দাবী জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

অপরাধ

শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...

উল্লাপাড়া সংবাদ