কামারখন্দ প্রতিনিধিঃ কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মিল্টন হত্যা মামলার অন্যতম আসামী মোতাহার হোসেন (৪৮) কে আটক করেছে র্যাব-১২ এর একটি দল। গত রোববার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা ছোনগাছা এলাকার আব্দুস সোবহানের ছেলে মোতাহারকে কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ থেকে প্রেসরিলিজের মাধ্যমে এ সংবাদ নিশ্চিত করেন র্যাব-১২ এর অফিস সহকারী মোঃ নবী শেখ। আসামী মোতাহার হোসেন আদালতে ইতিমধ্যেই ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে বলে র্যাব-১২ এর ডিএডি ইলিয়াস আলী জানিয়েছেন।
গত ২৫ অক্টোবর এই মামলার দুই আসামী জেলার কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের দশের মাতব্বরের ছেলে ছানোয়ার হোসেন ছানু ও পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে লুৎফর রহমান র্যাবের ক্রস ফায়ারে নিহত হয়। উল্লেখ্য গত ১৯ জুলাই কামারখন্দের রেল ব্রীজের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মাহবুবুল আলম মিল্টন।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
সাবরিনা–আরিফকে আজ মুখোমুখি জিজ্ঞাসাবাদ
নমুনা পরীক্ষার নামে জালজালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে গতকাল...
রাজনীতি
দেশে কোন মানুষ অনাহারে নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষকে অনুভব করেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাসেরও বেশি সময় ধ...
শাহজাদপুর
শাহজাদপুরে ২৩ দিন পর আদালতে সিদ্দিক হত্যা মামলা দায়ের
গত ২৩ জুন শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে লুটেরাদের ধাক্কায় ৮০ বছর বয়সী বৃদ্ধ সিদ্দিক শেখ নিহতের ২৩ দিন পর শাহজাদপুর...
শাহজাদপুর
শাহজাদপুরে আজ পর্যন্ত করোনায় সর্বমোট আক্রান্ত ৪৪জন মৃত ১
রোজার ঈদের পূর্বে পর্যন্ত শাহজাদপুরে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঈদ পরবর্তী সময়ে পরিস্থিতি ক্রমশ খারাপের দিক যায়। এ...
ধর্ম
সীমিত মুসল্লি নিয়ে এবারের হজ
