নিজস্ব প্রতিনিধিঃ কর্তব্যে অবহেলার অভিযোগে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক কে নির্বাচনকালীন সময়ে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন শাহজাদপুর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম। গতকাল সোমবার রাত ১০ টার দিকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফ্যাক্স বার্তার মাধ্যমে ওসি রেজাউল হক কে প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইনে সংযুক্ত হন। বর্তমানে তিনি সেখানে স্ট্যান্ডবাই রয়েছেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে ওসি রেজাউল হক জানান, গত ২৩ ডিসেম্বর রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম তার কর্মস্থল শাহজাদপুরে নিয়মিত অবস্থান না করায় শাহজাদপুর পৌরসভা নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ে তাৎক্ষনিক পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছিল। এ বিষয়ে তাকে কর্মস্থল শাহজাদপুরে অবস্থান করতে বলা হলে তার সাথে মনমালিন্যর সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৫ ডিসেম্বর আমাকে এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান কে লিখিত ভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রদান করেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন সচিবালয়েও লিখিত পত্র প্রেরন করলে সচিবালয় থেকে এ প্রত্যাহার করা হয়। এ ব্যপারে রিটার্নিং অফিসার ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বলেন, আমার সাথে ওসি রেজাউল হকের কোনরূপ দ্বন্দ্ব বা মনমালিন্য হয়নি। নির্বাচন সচিবালয়ের সিদ্ধান্ত মোতাবেক তিনি প্রত্যাহার হয়েছেন। এ ব্যপারে তার কোন হাত নেই। জানা গেছে নির্বাচনকালীন সময় থেকে পরবর্তী ২ সপ্তাহ পর ওসি রেজাউল হক স্বপদে পূর্নঃবহল হবেন। এ দিকে শাহজাদপুর থানার ওসিকে প্রত্যাহার করায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ ব্যপারে ইন্সেপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ওসি রেজাউল হক প্রত্যাহার হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং সহিংস পরিস্থিতি মোকাবেলায় শাহজাদপুর নির্বাচনী এলাকায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, ব্যাটেলিয়ান আনছার ও আনছার বাহিনী মোতায়ন করা হয়েছে। এ ছাড়া ৪ টি মোবাইল ম্যাজিস্ট্রেট টিম নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
শাহজাদপুর
শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড
বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরা...
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
জাতীয়
শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ৩ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হচ্ছে কাল
শরীফ সরকার,শামছুর রহমান শিশির, মামুন বিশ্বাস, তানিম তুর্য : আগামীকাল ২৫ শে বৈশাখ সোমবার ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগ...
রাজনীতি
পৌরসভা নির্বাচনী হালচাল- উল্লাপাড়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বেলাল হোসেন
আসন্ন পৌর সভার নির্বাচনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন বর্তমান পৌর মেয়র এম.বেলাল হোসেন। তিনি উল্লাপাড়া...
