বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কোভিড-১৯ (করোনা) এর প্রকোপ হঠাৎ করেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু তার ব্যক্তিগত ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মতামত দিয়েছেন পাঠক ও কর্তৃপক্ষের উদ্দেশ্যে তা হুবহু তুলে ধরা হলোঃ শাহজাদপুরে করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। অথচ আক্রান্তদের বিষয়ে কোন তথ্য দেয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে উপজেলায় করোনা আক্রান্তদের গ্রাম/ মহল্লা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ব্রিফিং দেয়ার জন্য শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষ বরাবর দাবি জানাচ্ছি। এরফলে একদিকে এলাকাবাসী করোনা সংক্রমনের বিস্তার রোধে আরও সচেতন হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে আক্রান্ত ব্যাক্তি ও তার সংস্পর্শ্বে থাকা লোকজন লকডাউন উপেক্ষা করে অবাধে হাটে- বাজারে চলাফেরা করার সাহস পাবে না। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করা যাচ্ছে। প্রত্যাশী বিমল কুন্ডু, সভাপতি ও শফিকুজ্জামান শফি সাধারন সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাব। এদিকে শাহজাদপুর সংবাদ ডটকম এর বার্তা সম্পাদক উক্ত মতামতের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থে শাহজাদপুরে করোনা আক্রান্তদের গ্রাম/ মহল্লা উল্লেখ করে শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ব্রিফিং দেয়ার দাবী জানিয়েছে । যথাযথ কর্তৃপক্ষের সম্মতি থাকলে এ বিষয়ে প্রতিদিন আমরা শাহজাদপুর সংবাদ ডটকমে দৈনিক ব্রিফিং যথাযথ গুরুত্ব সহকারে প্রচার করবে বলে জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!