বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ভারতের আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার এ খবরই হইচই ফেলে দিয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। তবে আজ শনিবার সকালে ছড়িয়ে পড়েছে আরও চাঞ্চল্যকর দাবি। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনা আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছে বলে একটি বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে। তবে সেই দাবির সত্যতা যাচাই করা যায়নি। খবরে আরও বলা হয়, করোনা আক্রান্ত হয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবরে তীব্র হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে দাউদের মৃত্যুর পোস্ট। যদিও এই বিষয়ে এখনও চুপ ইসলামাবাদ। কোনো বিবৃতি জারি করেনি নয়াদিল্লিও। গতকাল শুক্রবার ইন্ডিয়া ডটকম ও আনন্দবাজার পত্রিকা জানায়, ভারতের আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী জুবিনা জরিন ওরফে মেহজবিন শেখ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। তাদের গৃহকর্মী ও নিরাপত্তারক্ষীদের কোয়রান্টিনে পাঠানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই)-এর কাছে দাউদের আক্রান্ত হওয়ার খবর আগেই ছিল। করাচির সেনা হাসপাতালে তাদের রাখা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ১৯৯৩ সালের আলোচিত মুম্বাই হামলার মূলহোতা দাউদ ইব্রাহিম মূলত মুম্বাইয়ের বাসিন্দা হলেও বেশ কয়েক দশক ধরে সপরিবারে পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। যদিও সে সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ইসলামাবাদ। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে।
General Alladin ❁@GeneralAllahdin

is dead. He died last night of multiple organ failure because of Coronavirus at a government run Karachi Hospital.

See General Alladin ❁'s other Tweets

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...