শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
দেশে এখন পর্যন্ত ১৭ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এবং চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একইসঙ্গে জাতীয় সংসদের ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, সংসদের চলতি বাজেট অধিবেশনের আরো দুটি বৈঠক বাকি রয়েছে। এই বৈঠক সামনে রেখে এমপিদের করোনা পরীক্ষা করা শুরু হয়েছে। ইতোমধ্যে ৮০ জন এমপির করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুজনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে তিন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, দুইজন সাবেক মন্ত্রীসহ ১৭ জন সংসদ সদস্য রয়েছেন। আক্রান্তদের মধ্যে আছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (গত ১৩ জুন মারা যান)। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে মারা যান)। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মোলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে সংসদের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রতিদিন করোনা টেস্ট করা হচ্ছে। এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে সর্বমোট ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) পর্যন্ত এই টেস্ট কার্যক্রম চালাবে। আগামী ২৯ ও ৩০ জুন বৈঠক অনুষ্ঠিত হবে। ৩০ জুন বাজেট পাস হবে। করোনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে। গত ২৩ জুন সংসদে বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ২৪ জুনও বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন হয়নি।  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

জাতীয়

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান  কানিজ ফাতেমা

শাহজাদপুর

বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্...