বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
করোনার ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি না মেনে শাহজাদপুর উপজেলার যমুনা নদীতে ত্রুটিপূর্ণ নৌযানে ঝুঁকি নিয়ে চলাচল করছে যমুনার চরাঞ্চলের মানুষ। করোনা ভাইরাসের ক্রান্তিকালে উপজেলার যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি খেয়াঘাট থেকে দুর্গম চরাঞ্চলে শ্যালো ইঞ্জিনচালিত ফিটনেস বিহীন নৌকাযোগে সামাজিক দুরত্ব না মেনে ঠাঁসাঠাসি করে নিত্যদিন হাজার হাজার এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে, একদিকে যেমন সম্প্রতি যমুনা ও পদ্মা নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানীর মতো ট্রাজেডি ঘটার আশংকা থেকেই যাচ্ছে; অপরদিকে, করোনা ভাইরাসের ক্রান্তিকালে এভাবে ঠাঁসাঠাসি করে যাত্রী পরিবহন করায় স্বাস্থ্য ঝূঁকির আশংকাও প্রকাশ করেছে বিজ্ঞমহল । দেখার কেউ নেই। জানা গেছে, উপজেলার কৈজুরী, জামিরতা, কাশিপুর, বেনুটিয়া, জগতলা ও গালা ইউনিয়নের খেয়াঘাটসহ যমুনা নদী তীরবর্তী বিভিন্ন পয়েন্ট থেকে ফিটনেস বিহীন শ্যালো ইঞ্জিনচালিত অসংখ্য নৌকাযোগে বানতিয়ার, ছোট চামতারা, বড় চামতারা, হাতকোড়া, মুনপুর, রতনদিয়ার, বাঙালা, বৃ-দাশুরিয়া, দাশুরিয়া, ক্ষিদ্র-দাশুরিয়া, শ্রীপুর, ঠুটিয়া, মনাকষা, স্থল, ধীতপুর, মৌকুড়ি, নোহাটা, শোনতোষা, বসন্তপুর, দিঘলকান্দি, ঘাটাবাড়ী, বাঐখোলা, জালালপুর, রূপসী, ঘোরজান, কুরশী, সোনাতনীসহ যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় অসাধু মাঝি ও নৌ-মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের লোভে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশী যাত্রী ও মালামাল নিয়ে ভরা যমুনার বুক দিয়ে চলাচল করছে। এসব ফিটনেস বিহীন নৌযানে অতিরিক্ত যাত্রী মালামাল বহন করায় একদিকে যেমন জানমালের ক্ষয়ক্ষতির আশংকরা রয়েছে, তেমনি সামাজিক দুরত্ব না মানায় স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহান জানান, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...