মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকমে “কমছে এইচএসসি পরীক্ষার বিষয়সংখ্যা ও সময়:” শিক্ষামন্ত্রী  শিরোনামে একটি সংবাদ অনলাইনে প্রদর্শিত হওয়ার পর সাতক্ষীরা শ্যামনগর নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মুহাঃ হাবিবুর রহমান সংশ্লিষ্ট বিষয়ে তার মতামত তুলে ধরেছেন। শাহজাদপুর সংবাদ ডটকমে তার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে তা হুবহু প্রকাশ করা হলো। এ বিষয়ে আপনাদের আরো যদি কারো কোন মতামত থাকে তবে দ্রুত শাহজাদপুর সংবাদ ডটকমের মেইলে পাঠান।
মতামত
জনাব সম্পাদক, সালাম ও শুভেচ্ছা জানবেন। জুন 28-20 তারিখে আপনার পত্রিকার রিপোর্ট “কমছে এইচএসসি পরীক্ষার বিষয়সংখ্যা ও সময়:” শিক্ষামন্ত্রী বিষয়ে মতামত প্রদান করছি, সম্ভব হলে মতামতটি আপনার পত্রিকায় প্রকাশ করার বিনিত অনুরোধ করছি। এবারের এইচএসসি পরীক্ষাটি করোনার কারনে অনুষ্ঠিত করা না যায় বা সীমিত আকারে গ্রহন করার প্রশ্ন আসে তাহলে সরকার একটা কাজ করতে পারে, তা হলো পরীক্ষা একবারে না নিয়ে এখনই ঘোষনা দেওয়া যায় যে, পরীক্ষা নেওয়া হবেনা তোমরা যারা পরীক্ষার্থী  আছো তোমাদের বিগত এসএসসি পরীক্ষার রেজাল্ট বহাল করে দেওয়া হবে। তোমরা বরং এখনই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহন শুরু করো। বিষয়টি যদি এভাবে ভাবা হয় তাহলে করোনার মধ্যে হতাশাগ্রস্ত লক্ষ লক্ষ পরীক্ষার্থী চিন্তামুক্ত হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে পারবে। এব্যাপারে আপনার মতামত সম্পাদকীয় কলামে আমার প্রস্তাবনার আলোকে লিখলে ভালো হবে বলে আমি মনে করছি। আপনার সুস্থতা কামনা করে শেষ করছি। মুহাঃ হাবিবুর রহমান প্রভাষক ইসলামের ইতিহাস বিভাগ নওয়াবেঁকী মহাবিদ্যালয় নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...