শাহজাদপুর সংবাদ ডটকমঃ আবার বিয়ে করছেন তাহসান! সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ১৯ সেপ্টেম্বর এমন ঘোষণা দিয়েছেন এই কণ্ঠশিল্পী ও অভিনেতা।
তাহসানের এমন পোস্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন এ ধরনের পোস্টের কারণ। তার মানে এই তারকা কি আবারও বিয়ে করতে যাচ্ছেন? এমন ধারণাও পোষণ করেছেন কেউ কেউ। তবে পোস্টটিতেই কৌশলে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তাহসান।
কীভাবে? তিনি পোস্টটির প্রথম লাইনে লিখেছেন ‘আবার বিয়ে?’
দ্বিতীয় বাক্য- ‘এই ঈদে চোখ রাখুন এনটিভির পর্দায়।’
প্রিয় পাঠক, এবার হয়তো আপনারও বুঝতে বাকি নেই যে এই ঈদে তাহসান অভিনীত কোনো নাটক বা টেলিফিল্ম হয়তো প্রচারিত হবে এনটিভিতে। এ তারই প্রচারণা!
তাহসান পোস্টটির সঙ্গে স্ত্রী মিথিলার এবং তার একটি ছবিও পোস্ট দিয়েছেন। ছবিতে মিথিলাকে বউয়ের সাজে দেখা যাচ্ছে এবং তাহসানের পরনে খয়েরি রঙের সেরোয়ানি দেখা যাচ্ছে। তার মানে এই তারকা দম্পতি আবারও কোনো নাটকে একসঙ্গে অভিনয় করছেন, যেখানে তাদের আবারও বিয়ে হবে। নাটকের গল্পটি হয়তো এমনি। তবে এমনটাও নাও হতে পারে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
