বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল যৌথ কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, দায়িত্বপ্রাপ্ত পৌরমেয়র নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মওলা আযম, আব্দুল হাই, নিয়ামুল ওয়াকিল খান আওরঙ্গ, আমিনুল ইসলাম ভুলু, রফিকুল ইসলাম বাবলা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শামসুল আলম, তরু লোদী, লুৎফর রহমান, ফারুক সরকার, আমিরুল ইসলাম শাহু, আশিকুল হক দিনার, মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, ইসলাম শেখ, জহরলাল শেখ, মাজেদ আলী, গোলাম মর্তুজা প্রমূখ। সভাপতির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেন,‘দল এখন অনেক শক্তিশালী। দলীয় সকল কার্যক্রম সুশৃংখলভাবে পরিচালনা করে আসছি। প্রধানমন্ত্রী আমাদের দাবির মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে প্রতিষ্ঠা করেছেন। তাই আগামী নির্বাচনে এ আসনটি নৌকার বিজয় ঘটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেয়াই আমাদের মূল লক্ষ।’ ওই সভায় অন্যান্য বক্তারা বলেন,‘শাহজাদপুর আওয়ামী রাজনীতি টিকিয়ে রাখতে হলে হাসিবুর রহমান স্বপনের বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে এ আসনে প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় আবারও আনবো।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

ওয়াশিংটন জঙ্গিদের অবস্থানে দফায় দফায় বিমান হামলা করছে।