মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কেবল চলতি বছরের পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সই নেওয়ার পর আজ প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি এই প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে এই পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হয়, তা এবার দেওয়া হবে না। তবে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হলেও সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে এ বছর নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই পরিকল্পনার বাস্তবায়নও নির্ভর করছে করোনার সংক্রমণ পরিস্থিতির ওপর। বিদ্যালয় খুললে স্বাস্থ্যবিধি মেনে তা কীভাবে চলবে, সে বিষয়েও একগুচ্ছ পরিকল্পনা তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করলেও অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে এখনো নিজেদের অবস্থান জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, জেএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তথ্য সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...