রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
28

শাহজাদপুর সংবাদ ডটকম নাটোর : ঝিনাইদহে অরক্ষিত লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রী নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে নাটোরে প্রাণ গেল নববধূসহ তিনজনের। গতকাল শনিবার দুপুরে নাটোর ইয়াসিনপুর স্টেশনের অদূরে লেভেলক্রসিংয়ে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন একটি নসিমনকে ধাক্কা দিলে এ মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে।নিহত তিনজন হলেন নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামের আলিফ মিয়ার নববিবাহিত স্ত্রী সাজেদা বেগম, আলিফের মা জুলেখা বেওয়া ও নববধূ সাজেদার দাদি সুন্দরী বেওয়া। আহতদের নাটোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।রেলওয়ের কর্মকর্তা, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পার্বতীপুর থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ইয়াসিনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে রেলস্টেশনের অদূরে লেভেলক্রসিং পার হওয়ার সময় স্থানীয়ভাবে তৈরি যান্ত্রিক যান নসিমনকে ধাক্কা দেয় ট্রেনটি।প্রত্যক্ষদর্শীরা জানায়, লেভেলক্রসিং এলাকায় কোনো গেট নেই। ছিল না কোনো রক্ষী। সে কারণে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি নসিমন চালক। রেললাইনে উঠে পড়লে ট্রেন এসে নসিমনকে ধাক্কা দেয়। মাঝে মাঝে এখানে দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।জানা যায়, নসিমনটি পাইকোরদল গ্রাম থেকে বাগাতিপাড়া যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান নববধূসহ তিনজন।আহতদের মধ্যে ছয়জনকে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘লেভেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।’নাটোর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ওই লেভেলক্রসিংটি রেল কর্তৃপক্ষের অনুমোদিত নয়। সে জন্য সেখানে কোনো গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি।উল্লেখ্য, গত ১১ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে প্রাণ হারান ১২ জন। তবে বর-কনে অন্য মাইক্রোবাসে থাকায় বেঁচে যান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...