বুধবার, ২৫ মার্চ ২০২৬
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের সু-অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয়ের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এবার টলিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করে এ সিনেমার জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া। ভারতের হ্যালো নামে একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান করেছে জয়া আহসানকে। এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। সম্মানিত জুরি ও আমার কাজের প্রতি যারা আস্থা রেখে এই সম্মাননা প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। গত বছরের ১০ মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ছবিটি। বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...