বুধবার, ২৫ মার্চ ২০২৬
ভারতে এবার অনার্স ভর্তির তালিকায় জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্কারের নাম এসেছে। ঘটনাটি নজরে আসার পর নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। দ্রুত সমস্ত ঘটনা উপর মহলে জানানো হয়। ভারতের মালদহের মানিকচক কলেজের কলা বিভাগের পাস কোর্সে ভর্তি তালিকার প্রথমে নাম রয়েছে তার। এছাড়া ইংরেজি বিষয়ে অনার্সের মেধা তালিকায় নেহা কাক্কারের নাম রয়েছে। এই নিয়ে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে বলে দাবি বিজেপির। কলেজের প্রিন্সিপাল দাবি জানিয়েছেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক। গত ২৭ আগস্ট এই কলেজে মেধা তালিকা প্রকাশিত হয়। এরপরই দেখা যায় ইংরেজি অনার্স, এডুকেশন অনার্স এবং পাস কোর্সের তিনটি তালিকার এক নম্বরে নাম রয়েছেন নেহা কাক্কার। কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, কোনো টেকনিক্যাল কারণে এই ধরনের ভুল হয়েছে। কলকাতার একটি সংস্থাকে দিয়ে আমরা এই কাজ করায় তাদের সাথে আমার কথা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে এই ভুল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...