শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
চলচ্চিত্র শিল্পী সমিতি ব্যতীত চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বয়কট করতে যাচ্ছে। জায়েদ খানের বিরুদ্ধে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে সংগঠনগুলো একত্রিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে এই ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, বুধবার দুপুরে ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন,চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। এ বিষয়ে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশও দেই। মঙ্গলবার (১৪ জুলাই) সংক্রান্ত সিদ্ধান্ত নিতে প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১৩ জুলাই) জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। এ প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, সবার জন্য প্রযোজক সমিতি একটি নীতিমালা করেছে। সেটা যারা মানবে না, তাদের বয়কট করা হবে। শুধু জায়েদ খান নয়, এটা সবার জন্যও প্রযোজ্য। বুধবার (১৫ জুলাই) দুপুর ১টায় আমরা একটি সংবাদ সম্মেলন করব। এরপর এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানাতে পারবো। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

অপরাধ

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

বাংলাদেশ

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...