বুধবার, ২৫ মার্চ ২০২৬
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আজ এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সংবর্ধণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে পরিপূর্ণ ছিল এদিন। পবিত্র কুরআন তিলাওয়াত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্য্যক্রম শুরু হয়। টি শার্ট বিতরণ ও খেলা-ধুলাসহ নানা প্রকার আয়োজন ছিল দিনের প্রথম ভাগে। পরে উপদেষ্টা ও সম্পাদক মন্ডলদের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। বিশিষ্ট শিল্পপতি ও টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সেখ আব্দুল সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৫। বক্তারা এনায়েতপুর থানার বিভিন্ন দাবি তুলে ধরাসহ এনায়েতপুর থানাকে উপজেলায় রুপান্তর করার লক্ষে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার জন্য আহবান করেন। এছাড়াও যমুনা নদীর তীব্র ভাঙ্গনরোধে সরকারের দৃষ্টি গোচর করার লক্ষে নানা রকম কর্মসুচি হাতে নেওয়া হয়। বক্তারা আরও বলেন, এই সংগঠনের মধ্যে দিয়ে এনায়েতপুরের মানুষের দাবি উপলব্ধি হবে বলে আশা ব্যাক্ত করেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সভাপতি জাকারিয়া তৌহিদ তমাল । অনুষ্ঠানটি পরিচালনা করেন, এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।