বুধবার, ২৫ মার্চ ২০২৬
আসাদুর রহমান, এনায়েতপুর প্রতিনিধি : এনায়েতপুর থানার আওতাধীন খুকনি ইউনিয়নের এনায়েতপুর-শাহজাদপুর সংযোগ সড়কের খুকনি থেকে কালিপুর যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে । প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি গত ১০ বছরের মধ্যে কোন প্রকার সংস্কারের কাজ হয়নি। ফলে এলাকার মানুষের চলাচলে জনভোগান্তি চরম রুপ ধারণ করেছে। এ রাস্তা দিয়ে কালিপুর, গয়নাকাদি, ধুকুরিয়াবেড়া, নুকালি, সাতবাড়িয়া গ্রামের প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত চলাচল করে। বিকল্প রাস্তা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই এ বেহাল রাস্তা দিয়ে এলাকাবাসীকে ও বিভিন্ন যানবাহনকে চলাচল করতে হচ্ছে। সরজমিন পরিদর্শনে জানা গেছে, এ রাস্তার বিভিন্ন স্থানে পিচ পাথর উঠে গেছে ও কিছু কিছু স্থানে সৃষ্ট খানা-খন্দ মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ রাস্তায় চলাচলকারী যানবাহন চালকদের ভাষ্য, প্রায়ই এই রাস্তায় দূর্ঘটনা ঘটছে এবং এ রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ন নানা দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে। যানবাহনেরও ক্ষতি সাধিত হচ্ছে। স্থানীয় কলেজ শিক্ষক জাহাঙ্গীর হােসেন জানান, এই রাস্তাটি তৈরি হবার পর থেকে আজ অবধি কোনো প্রকার সংস্কার কাজ করা হয়নি। ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । এ বিষয়ে খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁন বলেন,'স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন মহোদয়কে জনগুরুত্বপূর্ণ সড়কের এ বিষয়টি অবগত করা হয়েছে। অচিরেই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...